
উলিপুরের তিস্তা নদীতে নৌকাডুবী: ১৭জন জীবিত উদ্ধার
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার দুই নদী তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাবার কারণে প্রবল স্রোতের বেগে কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামেরহাট এলাকায় তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
উদ্ধার হওয়াদের মধ্যে শরীফা বেগম (৩৫)জানান, আমরা সবাই আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে ফিরছিলাম নয়শ একর এলাকায় সোলার প্যানেল এরিয়ায় পৌঁছিলে হঠাৎ ঝড়ের কবলে পরে নৌকাটি, ঘুর্ণিপাকে মুহুর্তেই ডুবে যায় নৌকাটি সাঁতরে অনেকেই তীরে উঠতে পারে।
পড়ুন>>উলিপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৮
বুধবার(১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।উলিপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মো.আব্বাস উদ্দিন বলেন, নৌকা ডুবির ঘটনা শোনার পর আমরা উদ্ধার চালাই । মোট ২৬ জন যাত্রীর মধ্যে শুরুতে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে রাত ১টা পযর্ন্ত ১ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৮ জন নিখোঁজ রয়েছে, উদ্ধার কাজ চলছে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর -ই মোরশেদ কালবেলাকে জানান এখন পযর্ন্ত উলিপুর উপজেলা হাসপাতালে ৫ জন ভর্তি চিকিৎসাধীন আছে, তারা মোটামুটি ভালো আছেন।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, তিস্তায় প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে । নিহত শিশুটির এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে আছি, উদ্ধার কাজ চলমান রয়েছে।
মন্তব্য করুন