ঈদগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঈদগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

ঈদগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

কক্সবাজার থেকে মো.কাউছার আলম
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
ঈদগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে আজ বুধবার ঈদগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

 

বিকাল সাড়ে ৪ টার দিকে ঈদগড় থেকে সিএনজি যাচ্ছিল আর ঈদগাঁও থেকে চকরিয়া মাতামুহুরি সার্ভিস বাস আসতে ছিলো।

অসাবধানবশত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালাই পৌঁছলে এই মর্মান্তিক মুখোমুখি সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে এক মহিলা মৃত্যুবরণ সহ আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

এদিকে আহাতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে নিহত মহিলা তসলিমা আক্তার (৩০) ঈদগড় ৭নং ওয়ার্ড জালালেরজুম এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল মোনাফের মেয়ে বলে অবগত হওয়া যায়।

আহতদের মধ্যে রয়েছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আব্দুল নবী (৮০) এবং নিহত মহিলার দুই শিশু মেয়ে যাদের বয়স পাঁচ এবং ছয় বলে জানা যায়। অপর আহত সিএনজি ড্রাইভার ও অন্য যাত্রীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তাছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও থানা পুলিশ। নিহত মহিলাকে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত তসলিমা আক্তার ঈদগড়ে বাবার বাড়িতে কুরবানীতে বেড়াতে আসে। পরবর্তীতে আজ শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি চলে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস : যাওয়ার পথিমধ্যেই না ফেরার দেশে চলে যান তসলিমা। মায়ের মৃত্যু দুই অবুঝ শিশু দেখেছিল ঘটনাস্থলে। কেননা মায়ের সাথেই গাড়িতে ছিল নিহত তসলিমার দুই শিশু কন্যা সন্তান।

নিহত তসলিমা আক্তার ঈদগাঁও খোদাইবাড়ী এলাকার পুতু কোম্পানির স্ত্রী বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!