ইউরিয়া সংকট মোকাবেলায় কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইউরিয়া সংকট মোকাবেলায় কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানি : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রাঙামাটির নানিয়ারচরে মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবে রাণীশংকৈলে আহত অন্তত ১০ জবিতে ভিপি ও জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছ আজ ৪ অক্টোবর; আজকের দিনে পৃথিবীতে কি ঘটে ছিল? ৪ অক্টোবর ২০২৬; আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিনটি ৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ইউরিয়া সংকট মোকাবেলায় কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানি

সৃষ্টি কৃষি ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
ইউরিয়া সংকট মোকাবেলায় কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানি

ইউরিয়া সারের সংকট মোকাবেলায় কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৬০হাজার মেট্রিক টন সার আমদানি করছে সরকার।

আমন মৌসুমে দেশে ইউরিয়া সারের সংকট মোকাবেলায়  কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৬০ হাজার মেট্রিক টন সার আমদানি করছে সরকার। ইউরিয়া আমদানির দুইটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির (কাতার ও সংযুক্ত আরব আমিরাত) দুটি প্রস্তাবসহ ৫টি ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এতে মোট ব্যয় হবে ৫৫৭ কোটি ৬৪ লাখ টাকা। সোমবার (২৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়।

ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৫৫৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ২০৪ টাকা।

সূত্র জানায়, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ১৬তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

কাতার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৬ লাখ ৩০ হাজার মে. টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে প্রতি মে. টন ৩১৯.১৭ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মে. টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ৯৫ লাখ ৭৫ হাজার ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ১১৭ টাকা।

সভায় রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ১১ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি অপর একটি প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার মে. টন ইউরিয়া সার আমদানির সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী ১১তম লটে ৩০ হাজার মে.টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করতে ব্যয় হবে ৯৫ লাখ ৭৫ হাজার ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ১১৭ টাকা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!