আসামের করিমগঞ্জে ভূমিধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
আসামের করিমগঞ্জে ভূমিধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু
ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার এংলারবাজার বেন্দারগোল গ্রামে রাত ১২:৩০ টায় ভয়াবহ ভূমিধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় একই পরিবারের রহিমুন নেসা(৫৫), সাহিদা খানম(১৮), জাহিদা কানম, বয়স (১৬), হামিদা খানম (১১), মেহেদী হাসান (৩) প্রাণ হারান।
মৃত বৃদ্ধ মহিলা রহিমুন নেসার মেয়ে সাহিদা, জাহিদা ও হামিদা। মেহেদী ওই মহিলার একমাত্র নাতি। রাতে অন্য একটি ঘরে তাদের বাবা ও আরেক মেয়ে হঠাৎ একটি মর্মান্তিক শব্দ শুনতে পান। এরপর বাবা দেখেন যে সবাই মাটির নিচে চাপা পড়েছে। তিনি সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেন। মসজিদের ইমাম মাইকে ঘোষণা করেন। লোকজন জড়ো হয়।
উদ্ধার করতে প্রশাসন আসে রাত ২ টায়, প্রশাসন সমস্ত মৃতদেহ উদ্ধার করে। পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। প্রশাসনের লোকেরা এসে সমস্ত মৃতদেহগুলো হলুদ পলিথিনে মুড়িয়ে রেখেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























