ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে সেরা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত নোয়াখালীতে তরুণীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: আটক ১, পলাতক ২ বিএনপি কর্মীকে যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি ওসি, ভিডিও ভাইরাল: অবরোধকারীদের যা শাহজালাল বিমানবন্দরে অবতরণকালে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে আগুন জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা, দাবি বিরোধীদলীয় নেতার সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

আধুনিকায়ন পৌর কাঁচাবাজারে নির্মাণ কাজের শুভ উদ্বোধন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

আধুনিকায়ন পৌর কাঁচাবাজারে নির্মাণ কাজের শুভ উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আধুনিকায়ন পৌর কাঁচাবাজারে নির্মাণ কাজের শুভ উদ্বোধন

নীলফামারীর ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ডে অবস্থিত পৌর কাঁচাবাজার। এই কাঁচা বাজারটিকে নতুন ভাবে উঁচুকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে সংস্কার ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই মে) সকালে পৌর কাঁচাবাজার প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়ন কাঁচাবাজার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

এসময় অন্যান্য মধ্যে পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা বেগমসহ কাঁচাবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আধুনিকায়ন কাঁচা বাজার নতুনভাবে নির্মানের বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, পৌরসভার অধীনে এবং প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্যাকেজ টেন্ডারের মাধ্যমে প্রায় ০৮ কোটি টাকা ব্যয়ে পৌর কাঁচাবাজার নতুনভাবে সংস্কার করা হবে।

এর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, মার্কেট উঁচুকরণ আধুনিক শৌচাগারের পাশাপাশি পানি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আধুনিক সেডসহ নানান রকমের সুযোগ-সুবিধা যুক্ত করা হবে এই কাঁচা বাজারে। এছাড়াও নতুনভাবে নির্মান হওয়ার পর নির্মাণকৃত কাঁচাবাজারে পূর্বের তালিকা অনুযায়ী দোকান ঘর বরাদ্দ দেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আধুনিকায়ন পৌর কাঁচাবাজারে নির্মাণ কাজের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪