ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

আদিতমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণকারীকে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় গ্রেফতার

চট্টগ্রাম থেকে জিয়াউল ইসলাম জিয়া
  • আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

আদিতমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণকারীকে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণকারীকে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় গ্রেফতার করেছে র‌্যাব-৭।

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করা। মোঃ রবিউল ইসলাম (৩০) কে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায়া হতে  গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষক রবিউল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়ার আঃ সালাম মিনুর পুত্র।

ভিকটিম ৩০ বছর বয়সের একজন মানসিক প্রতিবন্ধী। ভিকটিমের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে ভিকটিমের মা এবং প্রতিবেশি মহিলারা গত ০৬ জুন ২০২৩ তারিখ ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভিকটিম স্বীকার করে গত ২২ মার্চ ২০২৩ইং তারিখ বিকাল আনুমানিক ১৬০০ ঘটিকায় বাড়ির পাশে ইসলামাবাদ জামে মসজিদের মাঠে গাছের পাতা কুড়াতেছিল।

ঐ সময় আশেপাশে কোন লোকজন না থাকায় আসামী মোঃ রবিউল ইসলাম ভিকটিমকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে মসজিদের পিছনে ফাঁকা ঘরে নিয়ে যায়। এরপর রবিউল ইসলাম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার বিষয়টি কাউকে বলতে নিষেধ করে।

পরবর্তীতে আসামী মোঃ রবিউল ইসলাম(৩০) বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কৌশলে বিভিন্ন স্থানে নিয়ে মানসিক প্রতিবন্ধী ভিকটিমের সহিত আরো একাধিক বার দৈহিক মিলন করে। রবিউল ইসলাম ভিকটিমকে ঘটনার বিষয়ে কাউকে না জানাতে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মোঃ রবিউল ইসলামকে আসামী করে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।যার মামলা নং- ১৫, তারিখ ১৭ জুন ২০২৩ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/২০০৩) এর ৯(১)।

মামলা রুজু হওয়ার পর লালমনিরহাট জেলার আদিতমারী থানা কর্তৃক বিশেষ সংবাদে জানতে পারে উক্ত আসামী চট্টগ্রাম এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ভিকটিমের পরিবার আসামীকে গ্রেফতারে জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি আবেদন দাখিল করেন। উক্ত আবদেনের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ধর্ষণ মামলার আসামী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ রবিউল ইসলাম (৩০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উক্ত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী। সে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড এলাকায় আত্মগোপন করেছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আদিতমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণকারীকে চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় গ্রেফতার

আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩