অসহায়দের মাঝে উষ্ণতা ছড়ালো সেচ্ছাসেবী সংগঠন ‘বিউটিফুল রংপুর’
- আপডেট সময় : ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে
উত্তরের জেলা রংপুরে জেঁকে বসেছে হাঁড় কাঁপানো শীত। ঘন কুয়াশার পাশাপাশি হিম বাতাসে অনেকটাই বিপাকে পড়েছেন এখানকার সহায় সম্বলহীন মানুষগুলো।
ষ্টেশনে, ফুটপাতে, যাত্রীছাউনীতে রাত্রিযাপন করা মানুষগুলোর পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন ‘বিউটিফুল রংপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (সিটিএসবি) জনাব আবু বকর সিদ্দীক।
বৃহস্পতিবার (১২জানুয়ারি) মধ্যরাতে রংপুর শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিউটিফুল রংপুরের প্রতিষ্ঠাতা মো: মোন্তাশির পারভেজ অংকুর , সহ- প্রতিষ্ঠাতা এ,জি,এস আল-আমিন হিরা, এডমিন মোহাইমিনুর রহমান মিম , উপদেষ্টা আবু জাকারিয়া জাকির , ও বিপ্লব এলাহি ।পড়ুন>> তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু
বিউটিফুল রংপুরের প্রতিষ্ঠাতা মোন্তাশির পারভেজ অংকুর বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। অন্য জেলার চেয়ে রংপুরে শীতের তীব্রতা একটু বেশি। এখন পর্যন্ত আমাদের সংগঠন এর মাধ্যমে রংপুরে প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি ।
পড়ুন>>বাঁশের লাঠির জাদুঘর
আমি ও আমার সংগঠন কৃতজ্ঞতা প্রকাশ করছি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দীক মহাদয় এর কাছে যার সহায়তায় আমরা কিছু অসহায় মানুষকে সাহায্য করতে পেরেছি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























