১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আজ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

 

 

 

১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা

 

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৭ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।

পড়ুন>>আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (১৭ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ময়মনসিংহে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পড়ুন>>শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত টেকনাফে ১৪৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

আজ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় বাইরে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত।
সুত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!