১৬ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৭তম (অধিবর্ষে ১৯৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৮ দিন বাকি রয়েছে।
৬২২ – জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে ইসলামি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম দিন ছিল শুক্রবার
১৬৬১ – স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৯০৫ – খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯১৮ – বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
১৯৩২ – ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।
১৯৪৫ – নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৬৮ – মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
১৯৬৯ – মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
১৯৭৩ – আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যূত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যূত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া ও তিউনিসিয়া এবং মৌরিতানিয়া।
১৯৭৯ – হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
১৯৮১ – মাহাথির বিন মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০ – ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।
১৯৯০ – ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে।
১৯৯৭ – মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
২০০৭ – সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
১৮৬০ – অটো ইয়েসপার্সেন, ডেনীয় ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ। (মৃ. ১৯৪৩)
১৮৭২ – রুয়াল আমুনসেন, নরওয়েজীয় মেরু অভিযাত্রী ও আবিষ্কারক। (নি. ১৯২৮)
১৮৭৮ – রাধাগোবিন্দ চন্দ্র, ভারতীয় জ্যোতির্বিদ, জ্যোতির্বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ। (মৃ.০৩/০৪/১৯৭৫)
১৮৮৮ – ফ্রিৎস জের্নিকে, ওলন্দাজ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৬)
১৮৯৬ – ট্রিগভে হাভডেন লি, জাতিসংঘের প্রথম মহাসচিব। (মৃ. ১৯৬৮)
১৯০৭ – বারবারা স্ট্যানউইক, মার্কিন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৯০)
১৯০৯ – অরুণা আসফ আলী ভারতরত্নে সম্মানিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী।(মৃ.২৯/০৭/১৯৯৬)
১৯১১ – জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (মৃ. ১৯৯৫)
১৯১৭ – জগদীশচন্দ্র মাথুর, প্রখ্যাত ভারতীয় নাট্যকার ও লেখক। (মৃ.১৯৭৮)
১৯২৬ – আরউইন রোজ, মার্কিন জীববিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৫)
১৯৪২ – মার্গারেট কোর্ট, অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়।
১৯৪৭ – আবদুল্লাহ-আল-মাহমুদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর প্রতীক পদক বিজয়ী।
১৯৫২ – এঞ্জেলা গোমেজ, বাংলাদেশী সমাজসেবক।
১৯৬৭ – উইল ফেরেল, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও লেখক।
১৯৭৩ – শন পোলক, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮১ – মেহের জেইন, লেবানন বংশোদ্ভুত মুসলিম সুইডিশ রক এ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সঙ্গীত নির্মাতা ৷
১৯৮৯ – শায়লা শারমিন, বাংলাদেশী প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
১৭৪৭ – ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসির মৃত্যু।
১৮৬৮ – বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।
১৯৫৯ – সুহৃদ কুমার রায়, বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী।(জ.০১/০১/১৮৯৫)
১৯৮৫ – নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।
১৯৯৪ – জুলিয়ান শুইঙার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (জ.১২/০২/১৯১৮)
১৯৯৮ – জোছন দস্তিদার, ভারতীয় বাঙালি নাট্যকার, মঞ্চাভিনেতা ও সমাজকর্মী। (জ.১৯৩১)
২০০০ – সাংবাদিক শামছুর রহমান।
২০১৩ – কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত (জ. ১৯৩৩)
২০২১ – সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।
Leave a Reply