ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়া পেন্টির ডাং -মনোরঞ্জন গোস্বামী

মনোরঞ্জন গোস্বামী
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

হালুয়া পেন্টির ডাং মনোরঞ্জন গোস্বামী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

হালুয়া পেন্টির ডাং -মনোরঞ্জন গোস্বামী

কেল্লাবাড়ির হাটোত কিনচুং
দুকনা হালুয়া গরু,
তাকে দিয়া ডোন্ডরার দোলাত
চাষ কন্নুং শুরু।

মাটিখোরার সোনার ডাবরিত
ভোর-বিয়ানে যায়া,
এক নিকাশে পঁচিশ শতক
আনুং হাল বয়া।

এলাও নাই মাইওর মাও
নাস্তা-পানি ধরি,
বেলা হয়য়া গেইচে বাহে,
থাকোং যে ক্যাং করি।

মুই হনু প্যাট-নান্দুরা,
খালি নাগে ভোক,
বাড়িআলী টারি টারি
খুব ব্যারবার ঝোঁক।

কোন্টে গ্যালু বল্টুর মাও,
আইসেক তারাতারি,
এবার পুজাত আনি দেইম্ তোক
নাল অংগের শাড়ী।

দোলাত ফ্যালাইম বিতরি ধান,
ভিটাতে বাইগোন,
টাকার বিছনাত গড়গড়াবু,
শোন্ রে ভাই শোন্।

সাংকি ভত্তি ভাত দে মোক,
নাউ শাগের ঝোল,
ভাশুড় আইচ্চে, দ্যাক ঘুরি,
ঘোংগোরটা তোল্।

জদাবিদার বাড়িত যাতো,
শুকটা উকটি আন্,
শিদোল এ্যানা পাইলে কিনা
প্যাটটা হইতো টান্।

হিলাও ঢিলাও করি ব্যারাইস,
খালি আং সাং,
হাল ছাড়ি আচ্চুং বাড়ি,
খাবু পেন্টির ডাং।

পড়ুন>

এই লেখক  আরও কবিতা

*আইসো বাহে ধান গারি

* আজ কবির হাতে লাঠি

 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হালুয়া পেন্টির ডাং -মনোরঞ্জন গোস্বামী

আপডেট সময় : ০৬:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

 

হালুয়া পেন্টির ডাং -মনোরঞ্জন গোস্বামী

কেল্লাবাড়ির হাটোত কিনচুং
দুকনা হালুয়া গরু,
তাকে দিয়া ডোন্ডরার দোলাত
চাষ কন্নুং শুরু।

মাটিখোরার সোনার ডাবরিত
ভোর-বিয়ানে যায়া,
এক নিকাশে পঁচিশ শতক
আনুং হাল বয়া।

এলাও নাই মাইওর মাও
নাস্তা-পানি ধরি,
বেলা হয়য়া গেইচে বাহে,
থাকোং যে ক্যাং করি।

মুই হনু প্যাট-নান্দুরা,
খালি নাগে ভোক,
বাড়িআলী টারি টারি
খুব ব্যারবার ঝোঁক।

কোন্টে গ্যালু বল্টুর মাও,
আইসেক তারাতারি,
এবার পুজাত আনি দেইম্ তোক
নাল অংগের শাড়ী।

দোলাত ফ্যালাইম বিতরি ধান,
ভিটাতে বাইগোন,
টাকার বিছনাত গড়গড়াবু,
শোন্ রে ভাই শোন্।

সাংকি ভত্তি ভাত দে মোক,
নাউ শাগের ঝোল,
ভাশুড় আইচ্চে, দ্যাক ঘুরি,
ঘোংগোরটা তোল্।

জদাবিদার বাড়িত যাতো,
শুকটা উকটি আন্,
শিদোল এ্যানা পাইলে কিনা
প্যাটটা হইতো টান্।

হিলাও ঢিলাও করি ব্যারাইস,
খালি আং সাং,
হাল ছাড়ি আচ্চুং বাড়ি,
খাবু পেন্টির ডাং।

পড়ুন>

এই লেখক  আরও কবিতা

*আইসো বাহে ধান গারি

* আজ কবির হাতে লাঠি

 

Facebook Comments Box