হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।

 

 

গত মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত এই পোস্টের সঙ্গে তিনি কোনো বাড়তি মন্তব্য করেননি। এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর আগের সপ্তাহে ট্রাম্প হরমুজ প্রণালিকে খুব দ্রুত মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। তার সেই বিতর্কিত মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, যার রেশ কাটতে না কাটতেই তিনি এই মানচিত্রটি প্রকাশ করলেন।

 

পড়ুন>>২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহের জন্য এই জলপথটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের এই দাবির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পের এই মানচিত্রকে ‘বিভ্রম’ হিসেবে অভিহিত করেছেন। তিনি কড়া ভাষায় বলেন, ট্রাম্প মানচিত্রে পারস্য উপসাগরের নাম ঠিকঠাক লিখলেও হরমুজ প্রণালি নিয়ে তার এই অদ্ভুত ধারণা শিগগিরই সংশোধন করতে হবে। অন্যথায়, ‘আমরাই এই বিভ্রমগ্রস্ত ব্যক্তির বিভ্রম সংশোধন করে দেব’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। মা//জ//ন

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!