সিরাজগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
সিরাজগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

সিরাজগঞ্জ থেকে মোঃ মাহিদুল: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাধানগর গ্রামপ্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে জোঁরপূর্বক ধর্ষনচেষ্টা মামলা শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে-চ্যানেল এস এর চলনবিল প্রতিনিধি ও হাটিকুম প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসাইন ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে, ধর্ষণের চেষ্টা মামলার আসামী রাধানগর গ্রামের আব্দুল কাদের ও তার পরিবারের বিরুদ্ধে।

এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা মুহুর্তেই ভাইরাল হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাকির এর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও হামলা কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা। অভিযোগ সুত্রে জানাযায়,গত ১৬ই আগষ্ট মঙ্গলবার সকাল ১১:০০ঘটিকার সময় সাংবাদিক জাকির হোসাইন তার নিজ বাড়ী থেকে কর্মস্থলে যাওয়ার সময় একইগ্রামের আব্দুল কাদেরের বাড়ীর সামনে গেলে গ্রামপ্রধান আব্দুল কাদের,তার ছোট ভাই আব্দুল হাকিম,ছেলে সিরাজুল,ফরিদুল ও তার স্ত্রী রুপা খাতুন বাঁশের লাঠি সোঠা নিয়ে পথ রোধ করে অকথ্য ভাষায় গালি গালাজ করে।

মুঠোফোনে এই ঘটনার ভিডিও ধারন করতে নিলে তার উপর হামলা করে প্রভাবশালী কাদের ও তার পরিবারের লোকেরা।

এ সময় সাংবাদিক জাকিরের চিৎকারে তার বাবা ও মা এগিয়ে আসলে তাদের কেউ বেধরক মারপিট করে একটি বাটন ফোন ও সঙ্গে থাকা একটি হ্যান্ডী ক্যামেরা ছিনিয়ে নেয় কাদের ও তার পরিবারের লোকেরা।

স্থানীয়রা এসে গুরতর আহত অবস্থায় সাংবাদিক জাকিরের বাবা মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

উল্লেখ্য,২৬ জুলাই রাধানগরের গ্রামপ্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে-জোরপূর্বক ধর্ষন চেষ্টার করায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সলঙ্গা থানার ঘুরকা নতুন পাড়া গ্রামের আব্দুর রহমানে মেয়ে উলুফা খাতুন (৪০) নামের এক মহিলা বাদী হয়ে মামলা করলে,১১.১২ও ১৩ই-আগষ্ট সেই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে এতেই ক্ষিপ্ত হয় আব্দুল কাদের বাহিনী।

এঘটনায় হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসাইন বাদী হয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জিলানী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!