সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি

সরিষাবাড়ি (জামালপুর) থেকে সাইদ মাহমুদ
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি

 

সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিল ওসি

 

জামালপুরের সরিষাবাড়ীতে মাদকের আস্তানা পুড়িয়ে দিলেন সরিষাবাড়ি থানার ওসি ।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিকালে থানার অফিসার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মোঃ চাঁদ মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সরিষাবাড়ী পৌরসভার বাউসী(বাঙালি) এলাকায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত ভবনে মাদকের আস্তানা গড়ে তুলেছিলেন মাদকসেবীরা।

পড়ুন>> কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৫ বাংলাদেশীকে মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে

এতে এলাকার ছাত্র ও যুবসমাজ দিনেদিনে বিপথগামী হচ্ছিল। তাই স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়।

এসময় ছাত্রজনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করায় পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা। এছাড়াও তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!