শব্দকল্পদ্রুম  -সুকুমার রায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শব্দকল্পদ্রুম  -সুকুমার রায় : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

শব্দকল্পদ্রুম  -সুকুমার রায়

সৃষ্টি সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
শব্দকল্পদ্রুম  -সুকুমার রায়

শব্দকল্পদ্রুম  -সুকুমার রায়

ঠাস ঠাস্ দ্রুম দ্রাম, শুনে লাগে খট্‌কা,—
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা!
শাঁই শাঁই পন্ পন, ভয়ে কান বন্ধ—
ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ?

হুড়মুড় ধুপধাপ্—ওকি শুনি ভাইরে!
দেখছ না হিম পড়ে—যেও নাক বাইরে।
চুপচুপ্ ঐ শোন্! ঝুপঝাপঝ—পাস্
চাঁদ বুঝি ডুবে গেল? গর্ গর্ গ—বাস্! –

ঘ্যাঁশ ঘ্যাঁশ ঘ্যাচ ঘ্যাঁচ কত কাটে ঐ রে!
দুড়্ দাড়্ চুরমার—ঘুম ভাঙে কই রে!
ঘর্ঘর ভনভন ঘোরে কত চিন্তা।
কত মন নাচে শোন্–ধেই ধেই ধিনতা!

ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে!
ফট্ ফট্ বুক ফাটে তাই মাঝে মাঝে রে!
হৈ হৈ মার্ মার্ ‘বাপ্ বাপ্’চিৎকার—
মালকোঁচা মারে বুঝি? সরে পড় এইবার।

কবর -জসীমউদ্দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!