ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা: আহত দুই পুলিশ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা: আহত দুই পুলিশ

রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা।
কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আত্নরক্ষার্থে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ। আটক ২জন ও আহত ২ পুলিশ সদস্য।

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীদের চক্র। এসময় দুজন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্নরক্ষার্থে ০৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। দুজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার ২৭ মে সকাল সাড়ে ৬টার উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ যাদুরচর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এর আলগার চর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন,মানিক মিয়া,ইসমাইল, এরশাদের বসতবাড়ীতে অভিযান চালায়।

এসময় বসতবাড়ীতে তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজা,তিন হাজার পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট ,চারটি ১০০ রুপির নোট, ৪০০ ইন্ডিয়ান রুপি,৩ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে।

অভিযানের সময় মানিক ও আনোয়ারকে আটক এবং জব্দকৃত মালামাল সহ আসামিদের বসতবাড়ি হতে বের হয়ে রাস্তায় আসার সময় গ্রেফতারকৃত আসামির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র লাঠি, শোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের উপর অতর্কিত ভাবে ইটপাটকেল ছুড়ে হামলা করে।

এক পর্যায়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ আত্ম রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ০৮ রাউন্ড শর্টগানের রাবার বুলেট নিক্ষেপ করে।

পড়ুন>>চৌহালীতে খামারি হত্যা ও গরু ডাকাতি; আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

এসময় ঘটনাস্থলে হামলার স্বীকার হয়ে আহত হয়েছেন, এএসআই মনির হোসেন, কনস্টেবল রাকিবুল। আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ০৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এসময় মানিক, আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। অপর দুজন মাদক ব্যবসায়ী ইসমাইল, এরশাদ পলাতক রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা: আহত দুই পুলিশ

আপডেট সময় : ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫