রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে যোগ হতে পারে আজ
- আপডেট সময় : ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে যোগ হতে পারে আজ
দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও নানামুখী প্রতিকূলতা জয় করে অবশেষে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পের প্রথম ইউনিট থেকে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
এই পরীক্ষামূলক সংযোগের সময় কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে পারমাণবিক জ্বালানির অধিকারী দেশের তালিকায়ও বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হলেও এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে না। এটি মূলত একটি পরীক্ষামূলক ধাপ।
পড়ুন>>পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি
সংযোগের পরপরই বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে পুনরায় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হবে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, এরই মধ্যে রিঅ্যাক্টর ও টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের লক্ষ্য অনুযায়ী, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ চূড়ান্তভাবে গ্রিডে যুক্ত করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এরই মধ্যে অবগত করা হয়েছে। চূড়ান্ত সংযোগের আগে সম্ভাব্য কোনো ত্রুটি আছে কি না, তা যাচাইয়ের জন্যই সাময়িকভাবে এই পরীক্ষামূলক সংযোগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে। সে ক্ষেত্রে ২১ নভেম্বরের আগে অথবা পরে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার আয়োজন হতে পারে।
বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানা যায়, পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হবে এবং সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
পড়ুন>>ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ
শুরুর দিকে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালিত হবে। এরপর ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে, তখন প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, জাতীয় গ্রিড বিদ্যুৎ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং রূপপুরের বিদ্যুৎ যুক্ত করার সময় পিডিবির প্রতিনিধি উপস্থিত থাকবেন। এদিকে, বায়েরার চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।
সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেছে। সংস্থাটির ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর অংশ হিসেবে এই মূল্যায়ন করা হয়।
সূত্রমতে, রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে সরকার একটি আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, সক্ষমতা, ব্যবস্থাপনা ও সাড়াদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)।
আরও পড়ুন>>ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম
এই বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটে ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা রয়েছে। প্রতিটি ইউনিট থেকে কেন্দ্রটির নিজস্ব ব্যবহারের জন্য ১২০ মেগাওয়াট রেখে অন্তত ১০৩০ মেগাওয়াট জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চললে গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানার সম্মুখীন হতে হবে।
রাশিয়ার সহায়তায় বাস্তবায়িত এই মেগা প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরিচালনা করছে।
প্রকল্পটির মূল মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল, যা পরে দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টাকার অঙ্কে প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও এগিয়ে চলছে এবং আগামী বছর সেখানে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট চালু হলে লোডশেডিং কমার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























