রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ গ্রেফতার-৬
- আপডেট সময় : ০৫:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৮৮ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ গ্রেফতার-৬
রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ গ্রেফতার-৬
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার অভিযোগে বুধবার (৫ ফেব্রুয়ারী)ভোর রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পুলিশের ২ টি পিকআপ ভ্যান বাড়িতে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মাইদুল হক,পৗর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, ছাত্রলীগ সদস্য কাওছার আলী, মুন্না ও প্রাইভেট শিক্ষক মো. আসাদ।
পড়ুন>> নওগাঁ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
আসামীদের আটকের সময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে এবং নিয়ে যেতে বাঁধা দিলে পুলিশ তাদেরকে বেধরক মারপিট করেন। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুস, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া ও সুমন আহত হয়েছে।
এ ব্যপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, আন্দোলনের উসকানিতে লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আসামী ছিনতাই করার চেষ্ঠা করছিল এজন্য সামান্য তক বিতর্ক হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























