যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান
- আপডেট সময় : ১২:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। ওয়াশিংটনে পাঠানো এই প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে বসার আগে তেহরান সাতটি কঠোর শর্ত পূরণের দাবি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।
এর আগে রাশিয়া সফরকালে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানান, কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে তেহরান ওয়াশিংটনকে সাতটি শর্ত দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালি খুলে দেবে না বলেও জানানো হয়েছে।
পড়ুন>>মার্কিন রাজনীতিতে নিজের পরিচয় নিয়ে দৃঢ় অবস্থানে এল-সায়েদ
অন্যদিকে ওয়াশিংটন জানিয়েছে, কোনো ধরনের শর্ত মেনে প্রাথমিক আলোচনার সুযোগ নেই। তাদের দাবি, যেকোনো আলোচনার শুরুতেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনার এজেন্ডায় থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।
পড়ুন>>৭ নভেম্বরে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত তীব্র হয়ে ওঠে এবং সম্প্রতি এই অস্থিরতা ইয়েমেনেও ছড়িয়ে পড়েছে।
ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের পর দুই দেশের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় মধ্যস্থতাকারীরা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বাড়িয়েছেন।
যুদ্ধ শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা হামলার পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে তেহরান। সব মিলিয়ে পারমাণবিক ইস্যু ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের এই সংকট বর্তমানে এক জটিল মোড় নিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















