যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের মামলা দায়ের : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের মামলা দায়ের

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
তাহিরপুরের শিমুলবাড়ি এলাকার যাদুকাটা নদীর পাড়।

 

 

 

যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের মামলা দায়ের

 

 

শিমুল বাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে ছয়জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে মামলাটিতে।

 

 

সোমবার(১৫ জুন) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাইয়ুম খান। মামলার আসামিরা হলেন-ঘাগটিয়া গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য মোসাহিদ হোসেন রানু,তার সহযোগী উত্তর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামের ছাদেক মিয়ার ছেলে হাসান আলীসহ ৩-৪ জন অজ্ঞাত রয়েছে।

 

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার ভোরে উপজেলার ইজারাবিহীন মাণিগাঁও শিমুল বাগানের সম্মুখে যাদুকাটা নদী থেকে ইউপি সদস্য মোশাহিদ হোসেন রানু ও হাসান আলীর নেতৃত্বে শতাধিক শ্রমিক দিয়ে ৮-৯টি স্টিলবডি ট্রলারে করে বালু নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ২ শতাধিক ঘনফুট খনিজ বালুবোঝাই একটি স্টিলবডি (ইঞ্জিনচালিত) ট্রলার।

পড়ুন>> সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে বক্তব্যে আলোচনায় জেবা আমিন খান

 

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, যাদুকাটা নদীতে শত শত ড্রেজার ও সেইভ মেশিন চালানোর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হয় না আর আটক ও হয় না। এ কারনে বালুখেকো চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। শুধু রানু মেম্বার আর হাসান আলীই শুধু নয় এর সাথে স্থানীয় প্রভাবশালীরাও জড়িত রয়েছে। তাদের কেও আইনের আওতায় আনা প্রয়োজনীয় একেই সাথে তাদের কারা মদদ দিচ্ছে তাদের কেও চিহ্নিত করে নাম প্রকাশ করে আইনের আওতায় আনা হউক।

 

 

মামলা দায়ের সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা।

 

 

 

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন এই বিষয়ে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো অনিয়ম কে আমরা ছাড় দিবো না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!