যাদুকাটায় অবৈধ ড্রেজারের বালু ভর্তি নৌকাসহ আটক-৪
- আপডেট সময় : ০৭:০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ যাদুকাটায় অবৈধ বালুভর্তি নৌকাসহ ৪ জনকে আটক করেছে নৌ পুলিশ।
যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কালে ১ টি ষ্টিলবডি নৌকা সহ ৪ জন কে আটক করেছে টুকের বাজার নৌ পুলিশ।
বুধবার ভোররাতে যাদুকাটা নদীর মিয়ারচর এলাকাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা তাহিরপুর উপজেলার ননাই গ্রামের মৃত আঃ ছামাদের ছেলে জাকির মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গির নগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের শুকুর আলীর ছেলে রুবেল মিয়া।
জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নজরুল হক, আব্দুর রহিমের ছেলে লোকমান হোসেন, নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াসমীন নির্দেশনায় টুকের বাজার নৌ পুলিশের ইনচার্জ পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে একটি চৌকশ নৌ পুলিশের টিম অভিযান চালিয়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কালে বালুভর্তি ষ্টিলবডি নৌকা সহ ৪ জন কে আটক করেন।
আটক নিশ্চিত করে টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিমল চন্দ্র মল্লিক জানান প্রভাবশালীদের চত্রছায়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে যাদুকাটা নদীর তীর থেকে বালু উত্তোলন করে আসছে একটি চক্র গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ফাজিলপুর যাদুকাটা নদীর মিয়ারচর নামক স্হানে নদীর পূর্ব পাড় হতে বালু উত্তোলন কালে একটি ষ্টিলবডি বালুভর্তি নৌকা সহ ৪ জন কে আটক করা হয়।
তাদের বিরোদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে মামলার প্রস্তোতি চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























