মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধ" বসতবাড়িতে হামলা আহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধ" বসতবাড়িতে হামলা আহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধ” বসতবাড়িতে হামলা আহত ৩

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধ" বসতবাড়িতে হামলা আহত ৩

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধ” বসতবাড়িতে হামলা আহত ৩

মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অগ্নিসংযোগ বসতবাড়িতে হামলা ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে মান্দা সদর ইউনিয়নের কৈবারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায় ইমান আলী ও হোসেন আলী গংদের কবলাকৃত ভোগদখলীয় সম্পত্তি শফিজ গংরা জবরদখল করে ২০০৬ সালে একটি বাড়ি নির্মাণ করে। ইমান আলী তাদের সঙ্গে শক্তিতে না পেরে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর গত ২৩-৩-২০২৩ তারিখে ইমান আলী গংরা দের পক্ষে রায় প্রদান করে আদালত।

বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি চেয়ারম্যান এবং থানা পুলিশের মাধ্যমে জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ইমান আলী। নিরুপায় হয়ে মঙ্গলবার ইমান আলী গংরা জমিতে হাল চাষ করতে গেলে শফিজ উদ্দিন গংরা বাধা প্রদান করে এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি ঘটনা ঘটে।

এতে শফিজ (৫৫) ও তাঁর স্ত্রী মনোয়ারা বিবি (৫০) আহত হন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা আছেন।শফিজ গংদের দাবি ইমান আলীর ভাড়াটে লোকজন বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে যাওয়ার সময় চারটি গরু ও চারটি ছাগলসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

তবে ইমান আলী এসব বিষয়ে অস্বীকার করে বলেন, গন্ডগোলের পর জমির দখল ছাড়বে না বলে নিজেরাই তাদের খড়ের পালা ও রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় তারা দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে পানির মটর, ফ্রিজ, টিভি, আসবাবপত্র ভাঙচুর করে আমার ছেলের বউকে আহত করে তাকেও মন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

এছাড়াও হামলাকারীরা টাকা-পয়সার স্বর্ণলতা লুট করে নিয়ে যায়। এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক তদন্ত আবদুল গণি বলেন, বিবাদমান সম্পত্তির দখল নিতেই এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা সেখান থেকে সটকে পড়ে। ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!