ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের অনুমোদিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা সন্তান জন্মের তিন দিনেই সড়কে প্রাণ গেল মার, আইসিইউতে নবজাতক ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি: প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: শোকের ছায়া এলাকায় ম্যান সিটির শাস্তির খবরে হালান্ডকে নিয়ে বাড়ছে জল্পনা ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ: আবেদন করবেন যেভাবে

মাদার ডেন্টাল কেয়ারকে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

মাদার ডেন্টাল কেয়ারকে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদার ডেন্টাল কেয়ারকে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডোমার বাজারস্ত মাদার ডেন্টাল কেয়ারের ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

সোমবার ০২ অক্টোবর দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে ডোমার বাজারস্ত সাহাপাড়া রোডে মাদার ডেন্টাল কেয়ারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনায় মাদার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী রাসেল আহমেদের প্রতিষ্ঠানে অনিরাপদ পরিবেশে সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যসহ প্রতারণার মাধ্যমে সেবা প্রদান করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর পাশাপাশি বেশ কিছু অনিয়ম সংশোধনসহ আদালতের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র দাঁতের প্রাথমিক চিকিৎসা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল উপস্থিত ছিলেন।

পড়ুন>>অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি: ফিলিং স্টেশনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান।

উক্ত অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান করেন ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদার ডেন্টাল কেয়ারকে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩