মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক

মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাদারীপুরের শিবচরে বাগমারা বাজার সড়কসংলগ্ন একটি পুকুর থেকে রাজ্জাক মাতুব্বর (৯০) নামের এক বৃদ্ধের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা পুকুরের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করেন। মৃত রাজ্জাক মাতুব্বর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার বাসিন্দা মৃত দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে।

নিহতের ছেলে ইব্রাহিম হোসেন জানিয়েছেন, তার বাবা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যেতেন। নিলখী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসরুল জানান, গতকালও ওই বৃদ্ধকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গিয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!