মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর নিয়ে ধোঁয়াশা
- আপডেট সময় : ০৭:০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর নিয়ে ধোঁয়াশা
মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর আসে যে, শনিবার মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ায় সৃষ্ট সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে এই নির্দেশনা দেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা এ ব্যাপারে রয়েছেন নীরব।
নিজেকে নিয়ে ছড়িয়ে পড়া এই পদত্যাগের খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো একটি অডিওবার্তায় তিনি সরাসরি দাবি করেন, তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এটি কেবলই একটি উড়ো খবর। তিনি দেশবাসীকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
পড়ুন>>ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
রোববার রাতে একাধিক পত্রিকার অনলাইনে রিপোর্ট প্রচারিত হয়। সবাইকে অনুরোধ জানাবো— এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমরা সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ও দাপ্তরিক অবস্থান তুলে ধরে তার প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ইশরাকের পদত্যাগের খবরটি অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিমন্ত্রীর দাবি অনুযায়ী, তিনি তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন।
শনিবার নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী কর্মসূচিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, তা আত্মরক্ষার্থে আইনসম্মতভাবেই করা হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে অপপ্রচার চালানো হচ্ছে এবং সঠিক তথ্য ছাড়া সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। অবিলম্বে এই বিভ্রান্তিকর তথ্য প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তার দপ্তর। প্রকৃত সত্য হলো, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন।
পড়ুন>>নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু
একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গভীর রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কিছুটা অস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইশরাক। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সদস্যের প্রতি পদত্যাগ বা যেকোনো নির্দেশ আসা মাত্রই তা প্রথাগতভাবে বাধ্যতামূলক এবং স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়।
তিনি আরও যোগ করেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বা তার ব্যক্তিগত ক্ষেত্রে এমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হলে তা কার্যকর হওয়ার সাথে সাথেই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে। তাই তৃতীয় কোনো পক্ষ বা দূরবর্তী ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন। সব মিলিয়ে পদত্যাগের নির্দেশ নিয়ে বিভ্রান্তি ও ধোঁয়াশা এখনো বজায় রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























