ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া আদমদীঘিতে বিএনপির তারুণ্যের রোডমার্চ ও পথসভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া আদমদীঘিতে বিএনপির তারুণ্যের রোডমার্চ ও পথসভা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট

ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া আদমদীঘিতে বিএনপির তারুণ্যের রোডমার্চ ও পথসভা

আদমদীঘি (বগুড়া) থেকে হুমায়ুন আহম্মেদ
  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া আদমদীঘিতে বিএনপির তারুণ্যের রোডমার্চ ও পথসভা

ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া আদমদীঘিতে বিএনপির তারুণ্যের রোডমার্চ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলার মাটিতে আর কোনো পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজিত পথ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সারাদেশের তরুণ সমাজ এবার জেগে উঠেছে। তাই এ সরকারের পতন ছাড়া আমরা আর ঘরে ফিরবো না। বার বার শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি।

২০১৪ ও ২০১৮ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারে না, ভোট চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়।

সেই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যায় না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নতুন করে নির্বাচন কমিশন গঠন না করলে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না আমরা।

তিনি আরও বলেন, বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে আটক করে রাখা হয়েছে। এছাড়া হাজার হাজার বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় নিম্ন আদালতে গেলে জামিন দেওয়া হয় না। মিথ্যা মামলায় দিনের পর দিন বিএনপির নেতা-কর্মীদের কারাগারে রাখা হয়েছে।

আজকে রোড মার্চ শুরু হলো, বগুড়া টু রাজশাহী আর এ কর্মসূচি সেদিন শেষ হবে যে দিন এ সরকারের পতন হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় এক দফা দাবিতে বগুড়া টু রাজশাহী তারুণ্যের রোড মার্চ উপলক্ষে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার গণমানুষের নেতা আব্দুল মুহিত তালুকদার।

সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

অন্যান্যদের বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুল বারী তালুকদার বেলাল।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক খন্দকার কামরুল হাসান মধু ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতীদল, মৎস্যজীবি দল, শ্রমিক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!