ভূরুঙ্গামারীতে সিএনবির টেকসই উন্নয়ন কর্মশালা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের সদস্যদের টেকসই উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এনআরকে টেলিথনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) কর্মশালার আয়োজন করে।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির এসআরএইচআর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায় দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশিকুজ্জামান, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের ফাইন্যান্স কো-অরডিনেটর মঞ্জুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ফেরদৌস আলম ও ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের সদস্যরা এতে অংশ গ্রহণ করেন।
Leave a Reply