ভূরুঙ্গামারীতে সরকারীভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
- আপডেট সময় : ০৫:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে সরকারীভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে সরকারীভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য,২৫ কুড়িগ্রাম-১ জনাব এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল আহাদ, আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, ও জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, কৃষক রাহাদ চৌধুরী প্রমুখ।
এ সময় মাননীয় জাতীয় সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, ধান ও চালের গুনগতমান বজায় রেখে গুদামে খাদ্য সংগ্রহ করতে হবে।
যাতে করে এর সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে। উল্লেখ্য এ উপজেলায় চলতি বছর প্রতি কেজি ধান ৩২টাকা দরে ১৬৬৯ টন, সিদ্ধ বোর চাল প্রতি কেজি ৪৫ টাকা দরে ৮৫৭৪ টন এবং আতপ চাল ৪৪ টাকা দরে ১৪১টন ক্রয় করবে বলে জানিয়েছে সংশিষ্ট দপ্তর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























