ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময়

ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
প্রতিকী ছবি

 

 

ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ি থেকে বের হয়ে ভ‍্যান গাড়ির সাথে ধাক্কা লেগে আয়শা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের মানুষের মধ্যে ছাগল, বীজ ও কৃষি সামগ্রী বিতরণ

 

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

পরিবার সূত্রে জানাযায়, সোমবার মাগরিবের আযানের ঠিক আগ মুহূর্তে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে আয়শা। এসময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরগামী মাল বোঝাই একটি ভ‍্যান গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ছিটকে রাস্তায় পড়ে যায় আয়শা। পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পড়ুন>> ঢাকাসহ ৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, সড়ক দূর্ঘটনায় আহত শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আয়েশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!