ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাল বিতরণ

 

 

ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাল বিতরণ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে জেনারেল রিলিফ (জিআর) চাল বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দিন ব‍্যাপী উপজেলার ৮ টি ইউনিয়নে বন‍্যায় আক্রান্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।

 

 

 

 

উপজেলা প্রশাসন জানায়, টানা ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করে দুকুল উপচিয়ে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন‍্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

 

পড়ুন>> নির্বাচনে জয়; ঋণখেলাপির অভিযোগে এমপি হওয়া হলো না আসলামের

 

দুধকুমার নদীর অববাহিকার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই ও দক্ষিণছাট গোপালপুর, পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকের ছড়া ও পাইক ডাঙ্গা, সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া, চর শতিপুরি, চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর ও আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী, চরধাউরারখুটিসহ, শিলখুড়ি ও বলদিয়া ইউনিয়নের বেশকিছু চরাঞ্চল প্লাবিত হয়। এতে উপজেলার ৮ টি ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

 

 

 

 

উপজেলা ত্রাণ ও দূর্যোগ শাখা জানায়, বন‍্যায় জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। উক্ত চাল উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ৫.৫ টন,তিলাই ইউনিয়নে ৪ টন, পাইকেরছড়া ইউনিয়নে ৪ টন, চর ভূরুঙ্গামারী ইউনিয়নে ৪ টন, আন্ধারিঝাড় ইউনিয়নে ৫ টন, বলদিয়া ইউনিয়নে ১.৫ টন, বঙ্গ সোনাহাট ইউনিয়নে ৩ টন এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে বিরল বিষ্ণুমূর্তি উদ্ধার: গ্রেপ্তার-২ 

 

 

পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের চার শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

 

 

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, আমার ইউনিয়নের ৪ ওয়ার্ডের চার শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানালেন, বন‍্যার পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুধকুমার নদের পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণের মাধ্যমে জিআর এর চাল বিতরণ করা হয়েছে। বন‍্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!