ভূরুঙ্গামারীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ: উদ্ধারের জন‍্য কাজ করছেন ফায়ার সার্ভিস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ: উদ্ধারের জন‍্য কাজ করছেন ফায়ার সার্ভিস : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং১০০ ভারতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মৃত্যু: তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজধানীর বাজারে সবজির দাম কমলেও চিনি, তেল ও ডিমের চড়া দামে অস্বস্তি ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ

ভূরুঙ্গামারীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ: উদ্ধারের জন‍্য কাজ করছেন ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
ভূরুঙ্গামারীতে নৌকা পড়ে যুবক নিখোঁজ: উদ্ধারের জন‍্য কাজ করছেন ফায়ার সার্ভিস

ভূরুঙ্গামারীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ: উদ্ধারের জন‍্য কাজ করছেন ফায়ার সার্ভিস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৌকা থেকে ছিটকে পড়ে জহর আলী (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

পড়ুন>>পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নিখোঁজ হন।

জহর আলী ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর পাকার মাথা এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা রিপন ও হামিদুল ইসলাম বলেন, জহর আলী তার দুই বন্ধুসহ ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে দুধকুমার নদে পূর্ব পাড়ে যায়। সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নদের পানিতে ডুবে যায়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার কামরুজ্জামান সেলিম বলেন, জহর আলীর সন্ধান পেতে ছয় সদস্যের একটি ডুবুরি দল সকাল ৮টায় দুধকুমার নদে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত জহর আলীর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!