সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দিনদুপুরে বাসায় চুরি
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৪২১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে দিনদুপুরে বাসায় চুরি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোর ভেন্টিলেটর ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে।
২৫ ফেব্রুয়ারি রোববার দুপুরের দিকে ভূরুঙ্গামারী উপজেলা সদরের কেজি স্কুল মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী উজ্জ্বল সরকারের বাসায় এ চুরির ঘটনাটি ঘটেছে।
চোর ভেন্টিলেটর ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। চুরির শিকার হওয়ার উজ্জ্বল সরকার বলেন, সকাল ১০টা থেকে দুপুর দু’টা পর্যন্ত বাসা ফাঁকা ছিল। ওই সময়ের মধ্যে চোর বাসার ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।
ঘরের ভেতরে থাকা আলমারি ও ট্রাংক ভেঙে নগদ ৬০ হাজার টাকা ও একটি সোনার হার চুরি করে নিয়ে যায়। অন্য কোন মালামাল খোয়া গেছে কিনা এই মুহুর্তে বলতে পাচ্ছিনা।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, চুরির বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























