ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে জিরা, আদা ও কাঁচা মরিচের দাম নিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে জিরা, আদা ও কাঁচা মরিচের দাম নিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জিরা, আদা ও কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, বিপাকে নিম্ন আয়ের মানুষ।
আসন্ন কোরবানি ঈদে জিরা, আদা ও কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। এখন বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৬০ টাকা।  এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকা। আর আদা বিক্রি হচ্ছে  ৪৪০ টাকা কেজি। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

গত দুই-তিন দিনের ব্যবধানে জিরার দাম বেড়েছে কেজিতে ২৫০ টাকা। আদার দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা, কাঁচা মরিচের দাম বেড়েছে ২৪০ টাকা।  এতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

মঙ্গলবার  (২৭ জুন) সন্ধ্যায়  ভূরুঙ্গামারী কাঁচা  বাজার ও বাস স্ট‍্যান্ট কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৬০ টাকা, আদা  খুচরা বিক্রি হচ্ছে ৪৪০ টাকা। আর কাঁচা মরিচের কেজি ৪৮০ টাকা । দাম বাড়ার কারণ হিসেবে ব‍্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় বাজারে সর্বরাহ কম।
অপরদিকে ঈদকে সামনে রেখে সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে এসব নিত্য পণ‍্যের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে কাঁচা বাজারের দোকান গুলোতে কোন মূল্য তালিকা প্রদর্শন করতে দেখা যায়নি।
ভূরুঙ্গামারীর সীমান্ত কাঁচা বাজারের ব‍্যবসায়ী আইয়ুব আলী  বলেন, গত দুই-তিন দিন থেকে আদা ও কাঁচা মরিচের দাম বেড়েছে। আমরা যেভাবে পাইকারি বাজার থেকে কিনি সেই হারে সামান্য লাভ ধরে বিক্রি করি। দাম বাড়ানোর ক্ষেত্রে আমাদের হাত নেই। ঈদকে সামনে রেখে আদার চাহিদা বাড়ায় দামও বেড়েছে।
অপর এক ব‍্যবসায়ী আনোয়ার হোসেন জানান, প্রতি কেজি আদা কিনতে হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়। আর কাঁচা মরিচ কিনতে হচ্ছে ৪০০ টাকা থেকে ৪২০ টাকা কেজি।
সোহেলী পারভীন নামের এক ক্রেতা জানান, কাল বাদে পরশু ঈদ। মুসলিমদের সবচাইতে বড় এই ঈদে আদা, রসুন ও কাঁচা মরিচ সবচাইতে দরকারি। অথচ এর দাম আকাশ চুম্বী। এটা ভাবাই যায় না।
জিরা, আদা ও কাঁচা মরিচ কিনতে আসা মোরশেদুল আলম বলেন, ‘আদার ও জিরার দাম অতিরিক্ত। সামনে ঈদ। মাংস তো জিরা ও
ঈদে আদা, রসুন ও কাঁচা মরিচ সবচাইতে দরকারি। অথচ এর দাম আকাশ চুম্বী। এটা ভাবাই যায় না।
জিরা, আদা ও কাঁচা মরিচ কিনতে আসা মোরশেদুল আলম বলেন, ‘আদার ও জিরার দাম অতিরিক্ত। সামনে ঈদ। মাংস তো জিরা ও আদা ছাড়া খাওয়া সম্ভব নয়। মরিচের দামও বেশি। এ অবস্থায় আমাদের মতো নিম্নআয়ের মানুষের অবস্থা বেগতিক। প্রশাসনের বাজার তদারকি করা দরকার।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বাজার তদারকি করছি। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছি। আমাদের অভিযান অব‍্যাহত রয়েছে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে জিরা, আদা ও কাঁচা মরিচের দাম নিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। 

আপডেট সময় : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩