ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের সাথে কাতারের আমীরের দ্বিপক্ষীয় বৈঠক ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক খুলনায় পৃথক অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ২ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমলে কমবে জ্বালানি তেলের দাম পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে: কাতারের আমির

ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

ব‍্যাংকিং খাতে চলমান নৈরাজ্য বন্ধ, ইসলামী ব্যাংককে লুটপাট ও অনিয়মের হাত থেকে রক্ষা, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ব‍্যাংক সচেতন গ্রাহক ফোরাম ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব‍্যাংক ভূরুঙ্গামারী শাখার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব‍্যাংকের সচেতন গ্রাহক রোকনুজ্জামান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য সোনাহাট ডিগ্রি কলেজের সহ:অধ‍্যাপক আনোয়ার হোসেন, কচাকাটা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মর্তুজা, রাজু আহমেদ, আরিফুল ইসলাম ও আতিকুর রহমান শামীম।

পড়ুন><বোয়িংয়ের সাথে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অনিয়ম ও লুটপাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন‍্য সরকারের প্রতি জোড় দাবি জানানো হয়। এ সময় সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, গ্রাহকদের আমানত ও অধিকার সুরক্ষায় ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংককে অনিয়ম ও লুটপাটমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এতে স্থানীয় সচেতন গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬