ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের দুই নেতা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহম্মদ আলী (৪৯) ও মোঃ আয়নাল হক ওরফে ঝন্টু (৪৮)।

গ্রেপ্তার আহম্মদ আলী ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি উপজেলার বাগভান্ডার (সোনাতলী) এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬/৮০, তারিখ ২৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়া যায়।

পড়ুন>>রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ

অপরদিকে, গ্রেপ্তার মোঃ আয়নাল হক ওরফে ঝন্টু ভূরুঙ্গামারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪, জিআর নং-২০৫-এর দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারার মামলায় তদন্তে আসামি হিসেবে তাঁর নাম পাওয়া যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পৃথক দুটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আহম্মদ আলী ও আয়নাল হক ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬