ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক-২
- আপডেট সময় : ০৮:০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সীডিলসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে মুসল্লীর দাড়ি টেনে ছেড়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ
জানাগেছে টীম গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত্রি ৩ টা ৪৫ ঘটিককার সময় ভুরুঙ্গামারী থানার এসআই শাহিন আল মামুন, এএসআই হারুন অর রশীদ ও এএসআই আলফ নুর রহমানের নেতৃত্বে পুলিশ টীম অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ৬নং জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী মৌজার বড় খাটামারী মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়মনিরহাট থেকে ক্যাম্পের মোড়গামী রাস্তায় ছোটখাটামারী গ্রামের নছর উদ্দিনের পুত্র জুয়েল রানা(২১) ও মৃত মকবুল হোসেনের পুত্র শফিকুল ইসলাম শফি(৩৮)কে প্লাস্টিকের বস্তায় রাখা ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা আরও দুজন মাদক কারবারীর মাধ্যমে ভারত থেকে এনে বিক্রির উদ্দেশ্যে তারা নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক দুজন সহ ৪ জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম নিশ্চিত করেন।
তিনি আরও জানান পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























