ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেনের শেষ বগিতেই ৩৫ বছরের জীবন কাটিয়ে দিলেন সিরাজ মিয়া খুলনায় ১৫ মাস বকেয়া বেতনে ৩০ কর্মীকে ছাঁটাই বিমান কর্মকর্তা তাহসিফ হত্যায় দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ: অদম্য ইচ্ছাশক্তিতে স্বপ্ন ছোঁয়া কলি রানীর গল্প আলোর পথে তিন জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় বিশেষ কর্মসূচিতে সিএসসিআর বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডিতে ২২০ জনের বড় নিয়োগ

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময়

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তারের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সখিনা আক্তার।

পড়ুন>> শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে হবে: রাহুল গান্ধী

সভায় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদক নির্মূল, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ জনসেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

পড়ুন>> দল থেকে বহিষ্কার, এমপি পদ কি থাকবে? যা বলছে সংবিধান

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মো. হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিপি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আরও পড়ুন>> গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা বললেন আইনজীবী শিশির মনির

নবাগত ইউএনও সখিনা আক্তার উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বম্ভরপুর উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬