বিরলে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা

বিরলে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
বিরলে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

 

 

বিরলে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২০/৯-এস এর নিকট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পারাপারের সময় এক বৃদ্ধকে আটক করেছে বিজিবির টহল দল। আটককৃতকে বিরল থানায় সোপর্দ করা হয়েছে।

 

১২ মে ২০২৫ সোমবার ভোর সাড়ে ৫টায় বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের টিকারপাড়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কামারপুকুর গ্রামের আলীমুল্লাহ এর ছেলে মোঃ কাসেম আলী (৬৭)কে আটক করতে সক্ষম হয়।

 

 

আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কাজের সন্ধানে ইতিপূর্বে (বিগত ২-৩ মাস) দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল এবং ভারতীয় দালালের সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নীচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

 

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃত ব্যক্তির বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র পাওয়া যায় এবং তার বাড়ী ঠাকুরগাঁও জেলায় বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ধৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিক হওয়ায় তাকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে কার্যক্রম চালিয়ে আসছে। শূন্য রেখা অবৈধভাবে অতিক্রম, অবৈধ মাদকদ্রব্য চোরাচালান এবং শূন্য রেখা অতিক্রম করে পার্শ্ববর্তী দেশেরে ভূখন্ডে গরু-ছাগল চড়ানো বা ঘাস কাটা থেকে সকলকে বিরত থাকার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হয়েছে।

পড়ুন>>বিরলে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

 

বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর জানান, বিজিবি কর্তৃক সোপর্দকৃত ব্যাক্তিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!