বাড়ি থেকে তাড়িয়ে দেয়া বৃদ্ধার ঠাঁই এখন হাসপাতাল থেকে বৃদ্ধাশ্রমে
- আপডেট সময় : ০১:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে
বাড়ি থেকে তাড়িয়ে দেয়া বৃদ্ধার ঠাঁই এখন হাসপাতাল থেকে বৃদ্ধাশ্রমে।
কয়েক দিন আগে ছেলে এবং ছেলের বউ একটি কাপড়ের ব্যাগ হাতে দিয়ে বাসে তুলে দেন। এ সময় তাকে বলেছেন, আর বাসায় ফিরো না।
পড়ুন>বাড়ি থেকে তাড়িয়ে দেয়া বৃদ্ধার ঠাঁই হলো হাসপাতালে
চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও। বৃদ্ধা মা ছেলের কাছে তার মোবাইল নাম্বার চাইলে তাও দেননি।সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া বৃদ্ধার ঠাঁই এখন হাসপাতাল থেকে বৃদ্ধাশ্রমে।
বাসে উঠার পর গন্তব্য বলতে না পারায় চালক তাকে হিলি সি পি মোড়ে নামিয়ে দেন। ৭ দিন ধরে আছেন এক বাড়ির বারান্দায়। পরিচয় বলতে দুটি কথাই বলেন তিনি। বাড়ি ঢাকাতে, নাম শাকিলা বেগম। বয়স প্রায় ৮০। সঙ্গে একটি ব্যাগ। এ ছাড়া কিছুই নাই।
এই বৃদ্ধ মাকে নিয়ে দৈনিক যখন সময়, প্রচেষ্টা নিউজ, দৈনিক দুর্নীতির সংবাদ, সৃষ্টি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসেন।
প্রাথমিক চিকিৎসা শেষে (২৩ জুলাই ) রবিবার উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সেই মাকে সাফল্যের গল্প শোনাবো ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমে রংপুরে পাঠানো হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন,
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা ও উপস্থিত গণমাধ্যমকর্মী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























