বড্ড অভিমানী -জাকিয়া সুলতানা
- আপডেট সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ৪০২ বার পড়া হয়েছে
বড্ড অভিমানী -জাকিয়া সুলতানা
আমি বড্ড অভিমানী!
বাবার এনে দেওয়া কাকাতুয়া পাখিটা আমার কথার নকল করতো না বলে, একদিন তাকে উড়িয়ে দিলাম এক বর্ষণের রাতে।
স্কুলের যে মেয়েটি তার জন্মদিনে আমাকে চকলেট দিতে ভুলে গেছিল, তার সাথে ভুলেও আর কথা বলিনি।
প্রিয় ফুল গাছটাতে ফুল ফুটল না বলে প্রচন্ড রাগে তাকে উঠিয়ে ছুড়ে ফেলে দিলাম।।
আমি বড্ড অভিমানী!
কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দেই।।
একদিন আমাকে কেউ ভালবাসলো, আমিও তাকে দ্বিগুণ ভালবাসলাম, তারপর,, অনেকদিন পর সে আমাকে ছেড়ে চলে গেল।
অভিমান করে, আমি আমার দেওয়া ভালোবাসা ফিরিয়ে নিয়ে দূরে চলে যাবো, ভেবে পা বাড়াতেই দেখি ভালোবাসা আর আমার নেই!
আমিও দ্বিগুণ দূরত্ব নিয়ে ভুলে যেতে চাচ্ছি তাকে কিন্তু পাচ্ছি কই আর তাকে ভুলতে!
তারপর বহুদিন পর বুঝতে পারলাম-
“কাউকে একবার ভালোবাসা দিয়ে দিলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না”
অতঃপর অভিমান রেখেই তাকে ভালবেসে গেলাম।
আর ভালোবেসে যাব সারা জীবন।
পড়ুন>> নকশী কাঁথার মাঠ -জসীমউদ্দিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























