ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত 

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি-শৃংখলা, সীমান্ত হত্যা বন্ধ ও বিজিবি-বিএসএফের মধ্যে সম্প্রতি রক্ষা লক্ষ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের  আন্তর্জাতিক মেইন পিলারে ৯৪৫ এর সাব পিলার ৩ এসের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬ টায় পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম।

পড়ুন>>চিলমারীর দুই থানার মোড়ে ঘোষণা দিয়ে লড়াই: নিয়ন্ত্রণে আনলেন সেনাবাহীনি ও স্থানীয় প্রশাসন

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ণ সূত্রে জানা গেছে, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অন্যদিকে বিএসএফের ৮ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমার, ১৩৮ বিএসএফ ব্যাটালিয়ণের অধিকনায়ক শ্রী ললিত কুমার ও ১৬২ বিএসএফ ব্যাটালিয়ণের অধিনায়ক শ্রী উদয় প্রতাপ শিং।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ঘন্টাব্যাপী পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষা, সব ধরনের চোরাচালান রোধ, মানব পাঁচার রোধসহ সীমান্ত হত্যা বন্ধসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যাতে সীমান্ত আর কোন নিরীহ বাংলাদেশি হত্যাকান্ডে শিকার না হয়। আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিএসএফের তিন ব্যাটালিয়ণের অধিনায়ককে জানিয়েছি।

এছাড়াও সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি ও বিএসএফের যৌথ টহল থাকবে। তিনি আরও জানান সীমান্তে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের মাঝে মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ রোধসহ নানা বিষয়ের উপর জনসচেতনতা মূলক সভা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ী সীমান্তে দুই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৮:৫৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫