ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে কৃষকদের ঈদ উৎসব দেখতে হাজারো জনতার ঢল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর
  • আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে কৃষকদের ঈদ উৎসব দেখতে হাজারো জনতার ঢল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ীতে কৃষকদের ঈদ উৎসব দেখতে হাজারো জনতার ঢল

“কৃষক হাসলে, বাংলাদেশ হাসে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ আনন্দকে আর একটু রাঙিয়ে দিতে কৃষকের ঈদ উৎসবে শুধু কৃষকদের নিয়ে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার ( ১৩ এপ্রিল ) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উৎসবে কৃষক কৃষাণীদের নিয়ে ঐতিহ্যবাহী এ গ্রামীন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে বিভিন্ন জায়গায় থেকে এসেছে শত শত দর্শনার্থীরা।

কৃষকদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম খেলার ধুলার আয়োজন করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি সামাজিক সংগঠন। মুলত কৃষকদের ঈদ আনন্দ প্রাণবন্ত করতে এ খেলার আয়োজন করেছে সংগঠনটি। খেলা শেষে ৩৫ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনটি।

দিনব্যাপী অনুষ্ঠানে হাড়িভাঙ্গা, বালিশ পাচার, সুঁই সুতা দৌড়, সাঁতার,  তৈলাক্ত কলা গাছ বেয়ে চড়া, কৃষাণীদের বল নিক্ষেপ,  যেমন খুশি তেমন সাজ,  ধীর গতিতে সাইকেল চালানো, বেলুন ফাটানোসহ নানা রকমের খেলায় অংশ নেন বিভিন্ন বয়সী শতাধিক কৃষক -কৃষাণীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শফি খান, রংপুর বিভাগীয় হিসাব রক্ষক সাইদুল হক, ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।

খেলা দেখতে আসা ময়নাল হক বলেন, গ্রামে এসব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। প্রায় ১০-১৫ বছর পর গ্রামের অতীত খেলা দেখে খুবই আনন্দ পেলাম। সব চেয়ে বেশি ভালো লেগেছে কৃষকদের হাঁড়ি ভাঙা ও সাইকেল খেলা দেখে।এর মধ‍্যে কৃষাণীদের সুই সুতা খেলা ও বালিশ পাচার খেলা ছিল বেশ উপভোগ্য।

কৃষক নুর ইসলাম বলেন, কৃষকদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যি ভালো লেগেছে। আমরা এখানে শতাধিক কৃষক কৃষানী আজকের খেলায় অংশ নিয়েছি। খু্বই ভালো লেগেছে।

ফাইট আনটিল লাইট ফুল এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, “কৃষক হাসলে, বাংলাদেশ হাসে” এ প্রতিপাদ্যকে ধারণ করে দিনব্যাপী শতাধিক কৃষক কৃষাণীদের নিয়ে প্রায় ২২ টি খেলার আয়োজন করা হয়েছে। এ খেলার মাধ্যমে সমাজে বাল্য বিয়ে বন্ধের সচেতনতা বাড়াতে চেষ্টা করেছি।

এছাড়াও গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ খেলার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে কৃষকদের ঈদ উৎসব দেখতে হাজারো জনতার ঢল

আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪