ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের; প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের; প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের; প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের; প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল 

 

 

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের; প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ফিলিস্তিনে ইসরাইলী সন্ত্রাসী কর্তৃক বর্বর হামলা,গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা, অগ্নি সংযোগ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল বের হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

 

ওখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোজ্জাম্মেল হোসেন, সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির হোসেন, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, মাওলানা হারুন উর রশীদ প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিলে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

 

পড়ুন>> দুই ফিট ৮ ইঞ্চির শিক্ষার্থী চাঁদনী নবম শ্রেণিতে পড়লেও মেয়েকে নিয়ে চরম দুচিন্তায় বাবা-মা

বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়,কিন্তু বিশ্ব বিবেক যেন আজ নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে।

 

 

সন্ত্রাসীরা যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এই নিপীড়ন দমনের জন্য আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে কোণঠাসা করতে হবে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

 

 

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন বলেন অবিলম্বে ইসরায়েলকে এই গণহত্যা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করুন।” এবং ইসরাইলী ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!