ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে ডোমারে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে ডোমারে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে ডোমারে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

“বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, আল আকসা উদ্ধার করো” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

উক্ত সংহতি সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি এবং ডোমার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম।

শুক্রবার (১৩ অক্টোবর) জুম্মার নামাজ শেষে ডোমার বাজারস্ত বাটার মোড় থেকে প্রায় পাঁচ শতাধীক মুসল্লীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাটার মোড়ের সংহতি সমাবেশে মিলিত হয়।

ডোমার রেল স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য প্রদান করেন ডোমার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম, মধ্য চান্দিনাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম, আলহাজ্ব মনছুরুল ইসলাম বাইতুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হাসান, ছোট রাউতা ঈদগাহ ময়দান মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন জুলফিকার প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মাহমুদ বিন আলম।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে ডোমারে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩