ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ

প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ

ওয়েব সিরিজের জগতে এবার নতুন ধারার ডার্ক কমেডি নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত নতুন সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’-তে তাকে দেখা যাবে ক্যামেলিয়া নামের একটি রহস্যময় চরিত্রে।

মঙ্গলবার সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সিরিজের প্রকাশিত ছবিতে বিয়ের সাজে পিস্তল হাতে ফারিণকে দেখা গেছে, যা দর্শকদের মাঝে দারুণ কৌতুহলের জন্ম দিয়েছে। তার পেছনে কালো পোশাক পরিহিত অবস্থায় ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পড়ুন>>শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

নিজের চরিত্র প্রসঙ্গে ফারিণ বলেন, চরিত্রটি বেশ অন্যরকম এবং সিরিজটি ডার্ক কমেডি ঘরানার হওয়ায় এতে অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। কমেডিধর্মী কাজে এটি তার প্রথম অভিজ্ঞতা। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার বা মার্ডার মিস্ট্রির আধিক্য থাকলেও তিনি বেছে নিয়েছেন ভিন্ন স্বাদের এই ডার্ক কমেডি। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, সিরিজটির ক্রাফটিং বেশ চ্যালেঞ্জিং।

প্রতিটি পর্বে দর্শকদের আটকে রাখার মতো টুইস্ট এবং ক্লিপ হ্যাঙ্গার রাখা হয়েছে, যা এই জনরার কাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তার মতে, ডার্ক কমেডি তার পরিচিত জনরা হলেও এবার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।

পড়ুন>>অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা

সিরিজটিতে অভিনয় করেছেন পার্থ শেখ, যিনি চলচ্চিত্র ও সিরিজে নিয়মিত কাজ করছেন। এছাড়া আরফান মৃধা শিবলুর অভিনয়ে রহস্যের গন্ধ পাচ্ছেন দর্শক।

নিজের চরিত্র নিয়ে শিবলু বলেন, এটি একটি মজার গল্প হলেও তার চরিত্রটি বেশ জটিল এবং একেক সময় একেক রকম রূপ ধারণ করে। এতে একটি পারিবারিক প্রেক্ষাপটও রয়েছে। সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। শিগগিরই চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। ফারিণ ও শিবলুর মতে, দর্শকদের বিনোদনের পাশাপাশি তাদের অভিনয়জীবনেও সিরিজটি নতুন এক অভিজ্ঞতার সংযোজন করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ

আপডেট সময় : ০৭:৩৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬