পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ফ্যাসিবাদী আমলে আয়নাঘরের দুঃসহ থাবা বাংলাদেশের বুকে চেপে বসেছিল: রাষ্ট্রপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বগুড়া শজিমেক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ: অধ্যক্ষ ও গণপূর্ত বিভাগ মুখোমুখি সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২ বাংলাদেশ হাইটেক পার্কে ৪২ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত তথ্য অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা বিআরটিসির পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ: সরাসরি ইন্টারভিউতে আবেদনের সুযোগ কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শুক্রবার (৭ জুন) দুপুরে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার জাবরহাট ইউনিয়নের রশনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপি রশনিয়া দেশিয়াপাড়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বজ্রপাতে লিপির আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের তথ্য মতে ঘটনার দিন দুপুরে লিপি আক্তার বাড়ির পাশের ফসলের মাঠে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় আকাশে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে, বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই লিপি আক্তার মারা যান।

লিপি’র অকাল মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!