সংবাদ শিরোনাম :
পাইকগাছায় ১৫ টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
পাইকগাছা (খুলনা )থেকে শেখ খায়রুল ইসলাম
- আপডেট সময় : ০৮:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় ১৫ টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
পাইকগাছার ১৫ টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে উক্ত পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল- আমিন।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সোমবার ও মঙ্গলবার এ দু’দিনে উপজেলা পরিষদ পুকুর, লস্কর দীঘি, পানি উন্নয়ন বোর্ডের পুকুর, উপজেলার বিভিন্ন সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের পুকুরসহ সর্বোমোট ১৫ টা জলাশয়ে মোট ৪ শ’ কেজি রুই মাছের পোনা অবমুক্তকরণ করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























