ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যমন্ত্রী: সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী |: আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বললেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির আজকের খেলার সূচি: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও নেশনস লিগ চট্টগ্রাম এইচএসসিতে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ছাড়াল লক্ষাধিক শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী

পলাতক আওয়ামী লীগ নেতার ট্রাক দিয়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার চেষ্টা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

পলাতক আওয়ামী লীগ নেতার ট্রাক দিয়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার চেষ্টা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাতক আওয়ামী লীগ নেতার ট্রাক দিয়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার চেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন, হাসনাত ও সারজিসকে চাপা দেওয়া ওই ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। একইসঙ্গে তিনি জানান, ওই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পালাতক আছেন।

রাফি বলেন, ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরও দুটি বাইকে চাপা দেয়। বাইক দুটি আমাদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করছিল।

তিনি বলেন, আমরা ট্রাকটিকে আটকাতে পারি। ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপা দেওয়া হল? তখন তারা বলতে থাকে – চাপা দিয়েছি, কি করবেন? মারবেন? মেরে ফেলেন। জেলে দেবেন? দেন।

রাফি বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু। দিন নাই, রাত নাই আমরা ছুটতেছি। যখন যেখানে সমস্যা হচ্ছে, আমরা যাচ্ছি এবং কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু কিছু মহল শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। আর তারই প্রতিফলন আজ আপনারা দেখলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পলাতক আওয়ামী লীগ নেতার ট্রাক দিয়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১১:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪