পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে কাজের পরিধি সুনির্দিষ্ট করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং দুই প্রতিমন্ত্রীই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
পরিপত্র অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করবেন।
অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি উত্তরণ নিয়ে কাজ করবেন। এছাড়া তিনি আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর দায়িত্ব পালন করবেন।
Leave a Reply