ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

নেত্রকোণায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে পুলিশবক্সে হামলার মামলা: ককটেলসহ গ্রেফতার ৪

নেত্রকোনা থেকে জিয়াউল হক
  • আপডেট সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৪৪৪ বার পড়া হয়েছে

নেত্রকোণায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে পুলিশবক্সে হামলার মামলা: ককটেলসহ গ্রেফতার ৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে পুলিশবক্সে হামলার মামলা; ককটেলসহ গ্রেফতার ৪জন।

নেত্রকোণার বারহাট্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা ও সরকারী সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্ঠা ও পুলিশবক্সে হামলার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আসমা গ্রামের মিয়া চাঁন শেখের ছেলে পলাশ শেখ (৩২), কামালপুর গ্রামের ইঞ্জিল খানের ছেলে মিলন (৩৫), গোপালপুরবাজরের সিদ্দিক মিয়া ছেলে আরমান (২২) ও তৌহিদ মোড়লের ছেলে ইয়াসিন (২৫)।

বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা উপজেলার কদম দেউলী রেল-ক্রসিং সংলগ্ন পুলিশ বক্সের পাশ থেকে গ্রেফতার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল, ২৯টি মশাল, ১লিটার পেট্রোল, ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে থানায় খবর আসে যে, বেশ কিছুসংখ্যক দুস্কৃতকারী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা ও সরকারী সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কদমদেউলী রেল-ক্রসিংয়ের কাছে ককটেল, পেট্রোল, মশাল, লাঠিসোটা ও পাথর নিয়ে জড়ো হয়েছে।

পরে বারহাট্টা থানার এস আই মো: সোহেল খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য-সচিব আশীক আহমেদ কমল ও এটিএম আব্দুল বারি ড্যানিসহ ৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০জনসহ মোট ৯৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

ওসি খোকন কুমার সাহা বলেন, গ্রেফতারকৃতরাসহ অন্যান্যদের বিরুদ্ধে ১৯৭৪ সলের বিশেষ ক্ষমতা আইনসহ ১৯০৮ সনের বিস্ফোরক আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোণায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে পুলিশবক্সে হামলার মামলা: ককটেলসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৭:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩