ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

নেত্রকোণায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পুড়িয়ে জখম

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পুড়িয়ে জখম

নেত্রকোণার কেন্দুয়ায় সিগারেট বাকিতে না দেওয়ার জেরে এক ব্যবসায়ীর শরীরে আগুন দিয়ে গুরুতর দগ্ধ করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী ইব্রাহিম খলিল (৪৫) দগ্ধ হন এবং তার দোকানের মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোরিকশায় বাসের চাপা, নারী-শিশুসহ নিহত ৭। ফেরদৌসীর পদত্যাগ বিএনপি নেতাকর্মীদের যে বার্তা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, আগুনে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

পড়ুন>>ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, সুমন প্রায়ই ইব্রাহিমের দোকান থেকে পণ্য বাকিতে নিতেন। বৃহস্পতিবার রাতে তিনি আবারও দোকানে এসে বাকিতে সিগারেট চাইলে ইব্রাহিম তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন দোকানের সামনে রাখা বোতল থেকে পেট্রল নিয়ে ইব্রাহিমের শরীরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ইব্রাহিমকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

কেন্দ্রুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত সুমন মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগীর স্বজনরা বর্তমানে ঢাকায় চিকিৎসায় ব্যস্ত থাকায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি; তারা বাড়ি ফিরে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ওসি। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোণায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পুড়িয়ে জখম

আপডেট সময় : ০৩:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬